Home দেশের খবর ঢাকা ‘ভোট জালিয়াতির নির্বাচন মানি না’, মানববন্ধনে টাঙ্গাইল বিএনপি

‘ভোট জালিয়াতির নির্বাচন মানি না’, মানববন্ধনে টাঙ্গাইল বিএনপি

0
82

টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতি, কারচুপি, নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনরায় অবাদ নিরপেক্ষ নির্বাচন দাবি এনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতা কর্মীরা।

 

সোমবার (১ ফেব্রুয়ারী) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা। গত শনিবার (৩০ জানুয়ারি) টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে সকল কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৮টি ওয়ার্ডের ৪৫টি কেন্দ্রে নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি মাহমুদুল হক শানু প্রমুখ।

 

এতে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, হাসানুজ্জামিল শাহীন, জিয়াউল হক শাহীন, যুগ্ম সাধারন সম্পাদক আবুল কাশেম, খন্দকার রাশেদুল আলম, আনিছুর রহমান আনিছ, প্রচার সম্পাদক একে মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান কবির, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ যুবদল, শ্রমিকদল ও ছাত্রদল ও বিএনপির সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন, ভোট জালিয়াতি, কারচুপি করে ফলাফল করেছে। আমরা এ নির্বাচন মানি না। টাঙ্গাইল বাসি পৌর নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ চায়। জনগন ভোটাঅধিকার ফিরে পেতে চায়। নির্বাচন শুরু থেকেই আওয়ামী লীগের ভয়ভীতি ও হয়রানির কারণে বিএনপির প্রচারণা বাধাগ্রস্ত করা হয়। নির্বাচনের দিন তো জনগণই জানে কিভাবে ভোট কারচুপি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here