হেফাজতের আমীর আল্লামা বাবুনগরী হাসপাতালে ভর্তি

নজর২৪, চট্রগ্রাম- অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী। শরীর বেশি দুর্বল হওয়ায় শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে আটটায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

 

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, শনিবার বিকালে হঠাৎ জ্বর ওঠেছিল হুজুরের। কিছুক্ষণ পরে কয়েকবার বমি হয়েছে ওনার। সন্ধ্যার দিকে শারীর বেশি দুর্বল হওয়ায় ওনাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর ডাক্তার বেশ কয়েকটি পরীক্ষা দিয়েছেন। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

 

প্রসঙ্গত, এর আগেও হেফাজত আমীর জুনায়েদ বাবুনগরীর বার্ধক্যজনিত রোগ, হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনিরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *