পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, ঢাকা মহানগরের দায়িত্ব পেলেন মামুনুল হক

নজর২৪ ডেস্ক- মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সম্পাদক করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

 

শনিবার (৩০ জানুয়ারি) সকালে খিলগাঁওয়ের একটি মাদ্রাসায় এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী নতুন এ কমিটি ঘোষণা করেন।

 

এরপর মহানগরের নতুন সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক বলেন, ভাস্কর্যসহ ইসলামবিরোধী সব কাজের বিরুদ্ধে আগের মতোই অবস্থান অব্যাহত থাকবে।

 

নবনির্বাচিত সভাপতি জুনায়েদ আল হাবীব বলেন, হেফাজতে ইসলামে কোনো কোন্দল নেই, ছিল না, সামনেও থাকবে না। ইসলাম, সুন্নাহ ও কোরআন বিরোধিতার বিরুদ্ধে অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কোনো রাজনৈতিক উদ্দেশ্যে হেফাজতে ইসলাম গঠিত নয়নি বলেও জানান আলেমরা।

 

কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন- মাওলানা আব্দুল কুদ্দুস মানিকনগর, মাওলানা নাজমুল হাসান, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আব্দুল কুদ্দুস আরজাবাদ, মুফতি এনামুল হক বসুন্ধরা, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা রশিদ আহমদ মেরাজনগর, মাওলানা জসীমউদ্দীন লালবাগ, মাওলানা জুবায়ের আহমদ লালবাগ, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা শিব্বির আহমদ খিলগাঁও ও মুফতি মহিউদ্দিন মাসুম ধৌর।

 

কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদ পেয়েছেন- মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী উত্তরা, মাওলানা জালাল উদ্দিন আহমদ, মাওলানা লোকমান মাজহারী, মুফতি জাবের কাসেমী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা আজিজুল হক, মাওলানা আব্দুর রহমান খান, মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা আবু তাহের খান ও মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী।

 

সাংগঠনিক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন- মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা মুফতি শরিফুল্লাহ যাত্রাবাড়ী, মাওলানা জুবায়ের মোহাম্মদপুর, মাওলানা কামাল উদ্দিন সালেহ, মাওলানা আজিজুর রহমান হেলাল, সাইফুদ্দিন আহমেদ খন্দকার ও মুফতি রুহুল আমিন।

 

প্রচার সম্পাদক পদ পেয়েছেন মাওলানা আতাউল্লাহ আমিন। সহ-প্রচার সম্পাদক পদ পেয়েছেন- মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা এহসানুল হক, মাওলানা জাকির হোসাইন কাসেমী বাউনিয়াবাধ, মাওলানা আকরাম হোসাইন, মাওলানা ফরহাদ আলম ও তাওহীদুল ইসলাম তুহিন।

 

অর্থ সম্পাদক পদ পেয়েছেন মাওলানা মুফতি জাকির হোসাইন কাসেমী। সহ-অর্থ সম্পাদক পদ পেয়েছেন- মাওলানা মুফতি কামাল উদ্দিন উত্তরা, মাওলানা ইউনুছ আলী খিলগাঁও, মাওলানা আনোয়ারুল করীম, মাওলানা নাসির উদ্দিন লালবাগ ও মাওলানা উযায়ের আমিন।

 

স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন মাওলানা ফয়সাল আহমদ। স্বেচ্ছাসেবা বিষয়ক সহ-সম্পাদক পদ পেয়েছেন- হাফেজ নুরুল আমিন, মাওলানা ওয়ালিউল্লাহ, মাওলানা নুরুজ্জামান রাহমানিয়া, মাওলানা সানাউল্লাহ, মাওলানা নেয়ামত উল্লাহ আমিন উত্তরা, মাওলানা মাহবুবুল আলম খিলগাঁও, মাওলানা রাশেদ বিন নূর খিলগাঁও, মাওলানা ফজলুর রহমান, মাওলানা রিজওয়ান আরজাবাদ ও মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী।

 

সমাজ কল্যাণ সম্পাদক পদ পেয়েছেন মাওলানা গাজী ইয়াকুব। সহ-সমাজ কল্যাণ সম্পাদক পদ পেয়েছেন- মাওলানা আব্দুল লতিফ ফারুকী ভাষানটেক, রিফাত মালিক, মাওলানা সাইফুল্লাহ হাবিবী লালবাগ, মাওলানা দ্বীনে আলম হারুনী, মাওলানা মুফতি সাঈদ আহমদ মিরপুর, মুফতী আতাউর রহমান খান, মাওলানা ইলিয়াস হাসান কাসেমী মিরপুর, মাওলানা কামাল আহমদ, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী ও মুফতি আবু বকর সিদ্দিক ফরিদী।

 

আইন বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন অ্যাডভোকেট মিজানুর রহমান। সহ-আইন বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন- মাওলানা বশিরুল হাসান খাদিমানী, মাওলানা আনিসুর রহমান বিমানবন্দর, মাওলানা শরীফ হোসাইন, মাওলানা রবিউল ইসলাম, অ্যাডভোকেট যুবায়ের আহমাদ ফরীদ, অ্যাডভোকেট লিটন চৌধুরী ও মুফতি শামসুল আলম।

 

দপ্তর সম্পাদক পদ পেয়েছেন মাওলানা রবিউল ইসলাম মিরপুর, সহ-দফতর সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক মাওলানা জাকির হোসাইন খান, অধ্যাপক আব্দুল জলিল, মাওলানা রিজওয়ান জমীরাবাদী ও মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *