অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: তৃতীয় দফা পৌরসভা নির্বাচনে টাঙ্গাইলে ৫টি পৌরসভার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পৌরসভাগুলো হচ্ছে মধুপুর, ভূঞাপুর, মির্জাপুর, সখিপুর ও টাঙ্গাইল।
৫টি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫ জন। ৫ টি পৌরসভায় ৫৪ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮০ জন এবং সাধারণ কাইন্সিলর পদে ২৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
৫টি পৌরসভার মধ্যে ভূঞাপুরে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং টাঙ্গাইল পৌরসভায় বিচ্ছিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা ঘটলেও বাকি সবগুলোতেই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচন সুষ্ঠ করতে ১৪ প্লাটন বিজিবি মোতায়ন ছিল, র্যাবের ১০টি টিম, প্রতি পৌরসভায় ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওয়ার্ডে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন। ভোট গ্রহণ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আশা করি কারো কোন অভিযোগ থাকবে না।
