Home দেশের খবর ময়মনসিংহ ব্যালট ‘ছিনতাই’: ৩ ইউপি চেয়ারম্যান আটক

ব্যালট ‘ছিনতাই’: ৩ ইউপি চেয়ারম্যান আটক

0
124

নজর২৪, ময়মনসিংহ – ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে সাবেক ও বর্তমান তিন ইউপি চেয়ারম্যাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

 

শনিবার বেলা ১২টার দিকে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন।

 

আটকরা হলেন- রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন জনি, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, ছাত্রলীগ নেতা কাউসার মিয়া এবং সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ।

 

নির্বাহী ম্যাজিস্ট্রিট মাইদুল ইসলাম বলেন, ব্যালট পেপার ছিনতাইয়ের সময় তিন ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রের বিভিন্ন কক্ষ থেকে কিছু ব্যালট পেপার নিয়ে যাওয়ার সময় তাদের হাতে-নাতে আটক করা হয়েছে।

 

আটককৃতদের বিরুদ্ধে ভোট ডাকাতি ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

উল্লেখ্য, ১৯২৭ সালে গঠিত গৌরীপুর পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২১ হাজার ২১২ জন। এ নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারন কাউন্সিলর পদে ৪২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here