ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা: ভূঞাপুরে আ.লীগের সাধারণ সম্পাদক তোতা আটক

তৌ‌ফিকুর রহমান, ভুঞাপুর (টাঙ্গাইল) প্রতি‌নি‌ধি- টাঙ্গাই‌লের ভুঞাপুর পৌরসভা নির্বাচ‌নে কেন্দ্র দখ‌ল ও বিশঙ্খলার অ‌ভি‌যো‌গে উপ‌জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক‌ তা‌হেরুল ইসলাম তোতা‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

 

শ‌নিবার (৩০ জানুয়া‌রি) দুপুর আড়াইটার দি‌কে পৌরসভার ২নং ওয়া‌র্ডের টে‌পিবা‌ড়ি উচ্চ বিদ‌্যালয় কে‌ন্দ্র থে‌কে তাকে আটক করা হয়।

 

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার কাজী নুসরাত এ‌দীব লুনা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আ‌গে দুপু‌রের দি‌কে ওই কে‌ন্দ্রে নৌকার স্লোগান দি‌য়ে একদল মানুষ কে‌ন্দ্রে প্রবেশ ক‌রে নৌকা প্রতীকে জাল ভোট দি‌তে থা‌কে।

 

টে‌পিবা‌ড়ি উচ্চ বিদ‌্যাল‌য় কে‌ন্দ্রের প্রিজাই‌ডিং কর্মকর্তা এ‌টিএম সামসুজ্জামান ব‌লেন, একদল লোক নৌকার মি‌ছিল নি‌য়ে কে‌ন্দ্রে প্রবেশ ক‌রে নৌকা প্রতী‌কে জাল ভোট দি‌তে থাকে। প‌রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী আসার পর তারা পা‌লি‌য়ে যায়। এসময় কিছু নৌকা প্রতী‌কে ‌সিল মারা ব‌্যালট পাওয়া গে‌ছে।

 

ত‌বে কি প‌রিমাণ ব‌্যাল‌টে জাল সিল মারা হ‌য়ে‌ছে সেই তথ‌্য ব‌লেন‌নি তিনি।

 

অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার কাজী নুসরাত এ‌দীব লুনা ব‌লেন, নির্বাচনী কেন্দ্রে বিশৃঙ্খলা সৃ‌ষ্টির অ‌ভি‌যো‌গে উপ‌জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক‌কে আটক করা হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *