কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক ‘Public Procurement Act & rules’ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে তিনদিন ব্যাপী প্রশিক্ষণের প্রথম সেশন অনুষ্ঠিত হয়।
এসময় ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের সঞ্চালনায় আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
রিসোর্স পার্সন হিসেবে ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরম্যান্ট টেকনিক্যাল ইউনিটের সহকারী পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন।
এছাড়াও, প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, “আপনারা ভালভাবে প্রশিক্ষণ নিন, জ্ঞান অর্জন করুণ। জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ইবাদত। মানুষকে সাহায্য করা, মানবতাকে সাহায্য করা, সভ্যতাকে সাহায্য করা এবং জ্ঞানের কোনো বিকল্প নেই। আজকের এ অনুষ্ঠানটা সুন্দরভাবে শুরু হয়েছে ও সফলভাবে শেষ হোক সেই কামনা করি।”
