Home দেশের খবর রংপুর রংপুরে সালিশ চলাকালীন হামলা, প্রাণ গেল বৃদ্ধের

রংপুরে সালিশ চলাকালীন হামলা, প্রাণ গেল বৃদ্ধের

0
148

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুরের পীরগাছায় সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় আব্দুল কাদের (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়া গ্রামের নেছাব উদ্দিন বাজারে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাবুড়া গ্রামের গফুর বাদশার সঙ্গে একই গ্রামের বকুল গংদের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুুরে উভয়পক্ষের লোকজন জমিজমার বিরোধ মেটানোর জন্য সালিশ বৈঠকে বসেন। বৈঠকের এক পর্যায়ে বকুল ও তার লোকজন প্রতিপক্ষ গফুর বাদশার লোকজনের ওপর হামলা চালান।

 

এতে গফুর বাদশার বাবা আব্দুল কাদের গুরুতর আহত হন। তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে বিকেল সাড়ে ৩টার দিকে মৃত্যু হয়। এ ঘটনায় সাইদুল মণ্ডল নামের একজনকে আটক করেছে পুলিশ।

 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দেবাশীষ কুমার রায় বলেন, সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় কাদের প্রামানিক নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here