অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: টাঙ্গাইলে ৩য় ধাপে ৫টি পৌরসভার নির্বাচন আগামীকাল (৩০ জানুয়ারি)। পৌরসভাগুলো হলো- টাঙ্গাইল, মির্জাপুর, মধুপুর, ভূঞাপুর ও সখীপুর। এই ৫টি পৌরসভার রয়েছে ৫৪টি ওয়ার্ড।
আর ১৫ জন মেয়র, ৫৪টি ওয়ার্ডে ৮০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ২৩৫ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বৈধতা পেয়েছে। এর আগে এই ৫টি পৌরসভায় ১৫ জন মেয়র, ৮০ জন সংরক্ষিত ও ২৪৩ জন সাধারণ কাউন্সিলর মনোনয়ন পত্র জমা দেন।
তাদের মধ্যে টাঙ্গাইলের ২ জন, মির্জাপুরের ১ জন, মধুপুরের ২ জন, ভূঞাপুরের ২ জন ও সখীপুরের ১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়।
টাঙ্গাইল পৌরসভায়- ১৮টি ওয়ার্ড নিয়ে গঠিত টাঙ্গাইল পৌরসভা। এবারের পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন এবং সবারই মনোনয়ন পত্র বৈধতা পায়। এরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত সিরাজুল হক আলমগীর, বিএনপি মনোনীত মাহমুদুল হক সানু ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল কাদের রয়েছেন।
এ ছাড়া এই পৌরসভার ১৮টি ওয়ার্ডে ৩৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ১০০ জন সাধারণ কাউন্সিলর বৈধতা পেয়েছেন। ১৫ ও ১৬ নং ওয়ার্ডের দুইজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন ঋণ খেলাপীর জন্য বাতিল হয়। এই পৌরসভায় মোট ভোটার ১ লক্ষ ২৪ হাজার ৪২৫ জন। এর মধ্যে ৬০ হাজার ৩৩৪ জন পুরুষ ও ৬৪ হাজার ৯১ জন মহিলা ভোটার।
মির্জাপুর পৌরসভা- মির্জাপুর পৌরসভায় রয়েছে ৯টি ওয়ার্ড। এই পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন এবং সবার মনোনয়ন পত্র বৈধতা পায়। এরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত সালমা আক্তার, বিএনপি মনোনীত মো. শফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুর রহমান।
এছাড়া এই পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৩০ জন সাধারণ কাউন্সিলর বৈধতা পেয়েছেন। এই পৌরসভায় ১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়।
পৌরসভার মোট ভোটার ২১ হাজার ৬৬৯ জন। এর মধ্যে ১০ হাজার ১৯১ জন পুরুষ ও ১১ হাজার ৪৭৮ জন নারী ভোটার রয়েছে।
ভূঞাপুর পৌরসভা- ভূঞাপুর পৌরসভায় রয়েছে ৯টি ওয়ার্ড। এই পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন এবং সবার মনোনয়ন পত্র বৈধতা পায়। এরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত মো. মাসুদুল হক মাসুদ, বিএনপি মনোনীত মো. জাহাঙ্গীর হোসেন।
এই পৌরসভায় মেয়র পদে ২ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলো, মো. আমিরুল ইসলাম তালুকদার ও মো. আব্দুল সাত্তার। এছাড়া এই পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৩৩ জন সাধারণ কাউন্সিলর বৈধতা পেয়েছেন।
এই পৌরসভায় ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়। পৌরসভার মোট ভোটার ২১ হাজার ৭২৯ জন। এর মধ্যে ১০ হাজার ৭৮৯ জন পুরুষ ও ১০ হাজার ৯৪০ জন মহিলা ভোটার।
মধুপুর পৌরসভা- ৯টি ওয়ার্ড নিয়ে মধুপুর পৌরসভা গঠিত। এই পৌরসভা নির্বাচনে ২ জন মেয়র প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন এবং সবার মনোনয়ন পত্রই বৈধতা পায়। এরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত মো. সিদ্দীক হোসেন, ও বিএনপি মনোনীত মো. আ. লতিফ পান্না। এছাড়া এই পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৪১ জন সাধারণ কাউন্সিলর বৈধতা পেয়েছেন।
এই পৌরসভায় ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়। পৌরসভার মোট ভোটার ৪১ হাজার ৯৩৯ জন। এর মধ্যে ২০ হাজার ৭৫২ জন পুরুষ ও ২১ হাজার ১৮৭ জন মহিলা ভোটার।
সখীপুর পৌরসভা- ৯টি ওয়ার্ড নিয়ে সখীপুর পৌরসভা গঠিত। এই পৌরসভা নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন এবং সবার মনোনয়ন পত্র বৈধতা পায়। এরা হচ্ছেন- আওয়ামী লীগ মনোনীত মো. আবু হানিফ আজাদ, বিএনপি মনোনীত মো. নাছির উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মো. সানোয়ার হোসেন সজীব।
এছাড়া এই পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৩১ জন সাধারণ কাউন্সিলর বৈধতা পেয়েছেন। এই পৌরসভায় ১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়।
পৌরসভার মোট ভোটার ২২ হাজার ৩৩৭ জন। এর মধ্যে ১০ হাজার ৭৬২ জন পুরুষ ও ১১ হাজার ৫৭৫ জন নারী ভোটার রয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই বৈধ প্রার্থীদের তালিকা নিশ্চিত করেন জেলা সিনিয়র নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এএইচএম কামরুল হাসান।
