গোপালপুরের ঢেউটিন ব্যবসায়ী সাধন চন্দ্র দে’র পরলোকগমন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুর বাজার এর বিশিষ্ট ঢেউটিন ব্যবসায়ী, প্রগতি ট্রেডার্স এর স্বত্বাধিকারী, সুমন চন্দ্র দে এর পিতা সাধন চন্দ্র দে পরলোকগমন করেছেন।

 

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তার নিজ বাড়িতে হৃদরোগ জনিত কারণে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে যান।

 

গোপালপুর ঢেউটিন ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন জানান, গোপালপুর বাজারের একজন প্রসিদ্ধ ও অনেক পুরাতন ঢেউটিন ব্যবসায়ী ছিলেন। উনার মৃত্যুতে সকল টিউটিন ব্যবসায়ী শোকাহত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

ঢেউটিন ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্য পরলোকগমন করায়, সমিতির সিদ্ধান্ত মোতাবেক সকল ঢেউটিন দোকান সকাল দশটা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *