মধুপুরে ২ লাখ বিশ হাজার টাকার হেরোইনসহ আটক ২, মোটরসাইকেল জব্দ

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে দুই লাখ বিশ হাজার টাকা মূল্যের হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল জব্দ করা করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকালে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল এর দিক নির্দেশনায় মধুপুর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) হুমায়ুন ফরিদ ও রেজাউল করিম মধুপুর থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।

 

অভিযানকালে মধুপুরের কাকরাইদ এলাকার জনৈক হযরত আলীর খাবার হোটেল এর সামনে পাঁকা রাস্তায় দুই ব্যক্তিকে তল্লাশী করে ২২ গ্রাম হেরোইন (মূল্য ২২০০০০ টাকা) পাওয়া যায়। এসময় দুইজনকে আটক ও তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলটি জব্দ করা হয়।

 

আটককৃতরা হচ্ছেন; চাঁপাইনবাবগঞ্জের মহিপুর (মিয়াপাড়া) গ্রামের মৃত সৌকত আলীর ছেলে হেলাল উদ্দিন (৪০) এবং মধুপুরের কাকরাইদ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (২২)।

 

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আজ বুধবার (২৭ শে জানুয়ারি) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *