নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে এক রাতে চার মোটরসাইকেল চুুুরির ঘটনা ঘটেছে। পৌরসভার একটি বাসা থেকে ৩টি ও জাহাঙ্গীরপুর ইউনিয়নে ১টি চুরি হয়েছে। এতে যুবলীগ নেতা ইউপি সদস্য ও দুই এনজিও কর্মকর্তার মোটরসাইকেল রয়েছে।
স্থানীয় সুত্র জানা যায়, সোমবার রাত দশটার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিডস্টোর বাজারের কাছে বাবার মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল আবু হানিফ নামে এক কিশোর। এসময় কোয়াশার মধ্যে ৫-৬ জনের একটি চক্র ওই কিশোরকে ছুরি দেখিয়ে চাবি নিয়ে নিমিষেই মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
অপরদিকে নান্দাইল পৌরসভার চন্ডীপাশা মহল্লায় অবস্থিত যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক পিন্টুর বাসভবন থেকে চুুরি হয়। এতে ওই যুবলীগ নেতার একটি ও ভাড়াটিয়া এনজিও কর্মকর্তা আবুল হোসেন ও মাহিনুর রহমানের দুইটি মোটরসাইকেল।
যুবলীগ নেতা পিন্টু জানান, সকালে ঘুম থেকে উঠে বাসার লোকজন দরজা খুলতে চাইলে দেখতে পান সামনে থেকে লাগানো। পরে ভিতরের অন্য দরজা খোলে বাহিরে এসে দেখেন সামনের একটি সেডের ভিতর রাখা তিনটি মোটরসাইকেল নেই এবং মূল ফটকের তালা ভাঙ্গা রয়েছে।
