ভূঞাপুরে নির্বাচনে আচরণ বিধি লংঘনে ১০ প্রার্থীকে জরিমানা

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে আচরণ বিধি লংঘনের অভিযোগে ১০ কাউন্সিলর প্রার্থীকে ১২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে দেয়ালে পোষ্টার লাগানো, পোষ্টারে পলিথিনের ব্যবহার, অনিয়মতান্ত্রিক মাইকিংয়ের দায়ে বিভিন্ন অংকে জরিমানা করা হয়।

 

প্রার্থীরা হলেন- সংরক্ষিত আসনে জবা ফুল প্রতীকে খালেদা বেগম কে ১ হাজার, চশমা প্রতীকে খাদিজা ১ হাজার, সাধারণ কাউন্সিলর পাঞ্জাবী প্রতীকে আমিনুল ১ হাজার, উট পাখি গোলাম মোস্তফা ১ হাজার, ডালিম প্রতীকে আঃ জলিল ১ হাজার, উট পাখি এমদাদুল ১ হাজার, পাঞ্জাবীর নওয়াব আলী খান ১ হাজার টেবিল ল্যাম্প প্রতীকে মাসুদ ১ হাজার, পানির বোতল প্রতীকে সাখাওয়াত ২ হাজার, উট পাখি রঞ্জু সেখ কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মো. আসলাম হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *