Home আলোচিত ওএসডি হলেন সেই ইউএনও ওয়াহিদা, স্বামীকেও ঢাকায় বদলি

ওএসডি হলেন সেই ইউএনও ওয়াহিদা, স্বামীকেও ঢাকায় বদলি

0
178

স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে- সারা দেশের আলোচিত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে তাঁর কর্মস্থল ঘোড়াঘাট থেকে বদলি করা হয়েছে। সেইসাথে বদলি করা হয়েছে তাঁর স্বামী রংপুরের পীরগঞ্জের ইউএনও মেজবাউল হোসেনকেও।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং তার স্বামী রংপুরের পীরগঞ্জের ইউএনও মো.মেজবাউল হোসেনকে ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বদলি করা হয়েছে।

 

ওয়াহিদা খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি)  এবং তার স্বামী মেজবাউল হোসেনকে স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নিয়েছে বলে সুত্রটি জানায়।

 

প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর গভীর রাতে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ (৭০) এর ওপর হাতুড়ি দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হওয়ার পর তারা বর্তমানে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ওয়াহিদা খানমের চিকিৎসাধীন আছেন।

 

এ ঘটনায় সর্বশেষ পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তা ইউএনও ওয়াহিদা খানমের বাসার সাময়িক বরখাস্ত মালি রবিউল ইসলামকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে দু’দফা রিমান্ডে নিয়েছে। আগামীকাল বোরবার দ্বিতীয় দফা ৩ দিনের রিমান্ড শেষ হবে।

 

এ মামলায় এ পর্যন্ত আটক করা হয়েছে কমপক্ষে ৩০ জন। জিজ্ঞাসাবাদ শেষে অধিকাংশকেই ছেড়ে দেয়া হয়েছে। ৭ দিনের রিমান্ড শেষে আসাদুল, নবীরুল এবং সান্টু নামে ৩ জন জেলহাজতে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here