Home প্রধান খবর শাহজালালে জাল ভিসায় যুক্তরাজ্য যাওয়ার সময় ভারতীয় নাগরিক আটক

শাহজালালে জাল ভিসায় যুক্তরাজ্য যাওয়ার সময় ভারতীয় নাগরিক আটক

0
71

নজর২৪ ডেস্ক- জাল ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছে এক ভারতীয় নাগরিক। রবিবার শক্তিভেল নামের এই ভারতীয়কে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

 

জানা গেছে, শক্তিভেলের জন্ম ভারতের তামিলনাড়ুতে। তবে তিনি কলকাতায় বসবাস করেন। তিনি বেনাপোল দিয়ে ২০ জানুয়ারি বাংলাদেশে প্রবেশ করেন। রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

 

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, তার ভিসা জাল সন্দেহ হওয়ায় যুক্তরাজ্যের দূতাবাসে যোগাযোগ করা হয়। দূতাবাস নিশ্চিত করেছে তার ভিসা জাল। পরে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here