ব্রাজিলে প্লেন বিধ্বস্ত, সভাপতিসহ ৪ ফুটবলার নিহত

আন্তর্জাতিক ডেস্ক- ব্রাজিলে একটি প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। টেক-অফের সময় হওয়া এই দুর্ঘটনায় দেশটির চতুর্থসারির ফুটবল ক্লাব পালমাসের সভাপতিসহ ৪ ফুটবলার নিহত হয়েছেন।

 

রোববার ব্রাজিলিয়ান কাপ খেলতে ছোট একটি এয়ারক্রাফ্টে উঠেছিল এই গ্রুপটি। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ভয়াবহ এই ঘটনায় পাইলটসহ কেউ বেঁচে নেই।

 

এএফপি’র খবরে বলা হয়, উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে বিমানটির পাইলটও নিহত হন। টোকানটিনস থেকে গোয়ানিয়ার উদ্দেশে উড্ডয়ন করা এ বিমান রানওয়ে ত্যাগ করার পরপর আকাশ থেকে পড়ে যায়।

 

ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, এ বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্টের নাম লুকাস মিরা এবং ফুটবল খেলোয়াড়দের নাম লকাস প্রাক্সাদাস, গুইলহার্মা নয়ে, রেনুল ও মার্কাস মলিনারি।

 

ক্লাবটি জানায়, ‘এটি অত্যন্ত দুঃখের ও আতংকের খবর। এ মমান্তিক দুর্ঘটনার শিকার লোকদের পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করতে ক্লাব সকলের প্রতি আহ্বান জানিয়েছে। এসব পরিবারকে সার্বিক সহযোগিতা দেয়া হবে।’

 

২০১৬ সালে কলম্বিয়ায় এক বিমান দুর্ঘটনায় ব্রাজিলীয় ক্লাবের ১৯ জন খেলোয়াড় প্রাণ হারান। মেডালিনে ফুটবল ম্যাচ খেলতে যাওয়ার সময় তারা ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার হন। ওই দুর্ঘটনায় ৭১ জন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *