অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার: টাঙ্গাইলে প্রথম ধাপে গৃহহীন ৬১৩ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমিসহ ঘর। শনিবার ঘর হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে জমিসহ ঘরের কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ড. আতাউল গনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহিদ উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম প্রমুখ।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ২৪ টি, মধুপুরে ২২ টি, গোপালপুরে ৬৮ টি, ভূঞাপুরে ৮২ টি, ঘাটাইলে ১১২ টি, কালিহাতীতে ৩৫ টি, টাঙ্গাইল সদরে ১৫০ টি, নাগরপুরে ১৬ টি, দেলদুয়ারে ২০ টি, মির্জাপুরে ৫০ টি, বাসাইলে ৯ টি ও সখীপুরে ১৯ টি ঘরের সনদসহ কাগজপত্র হস্তান্তর করা হয়।
