Home দেশের খবর মৌলভীবাজারে ৫শত ৪২ ভূমিহীন পরিবারকে ঘর প্রদান

মৌলভীবাজারে ৫শত ৪২ ভূমিহীন পরিবারকে ঘর প্রদান

0
137

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মৌলভীবাজারে ভূমি ও গৃহহীন ৫শত ৪২টি পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর দেওয়া হয়েছ।

 

শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় আশ্রয়হীন প্রকল্প-২ এর অধীনে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবা উর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here