Home জাতীয় রাতে ঘুমাতে পারি না: রিজভী

রাতে ঘুমাতে পারি না: রিজভী

0
78

নজর২৪, গাজীপুর- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা যারা বিরোধীদলের রাজনীতি করি রাতে ঘুমাতে পারি না। আমাদের অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘ। তারপরও আমরা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াই।’

 

শনিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের সালনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর তানবীর আহমেদের সঞ্চালনায় মহানগর বিএনপি নেতা মঞ্জুরুল করিম রনির উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

রিজভী বলেছেন, সরকার তথাকথিত উন্নয়নের নামে লুটপাট করছে। জনগণের টাকা জনস্বার্থে না লাগিয়ে বিদেশে পাচার করছে।

 

তিনি বলেন, একটি গণমাধ্যমে বিদেশি টাকা পাচারের সংবাদ প্রচারের পর চাপ দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। সরকারের মুখোশ খুলে আসল চেহারা বেরিয়ে যাবে বলেই এ কাজ করা হয়েছে। সরকারের মন্ত্রী, এমপি ও ক্ষমতাসীন গোষ্ঠীর লোকজন এসব করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here