Home দেশের খবর চট্টগ্রাম ফটিকছড়িতে ‘মেহেদি হাসান বিপ্লব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষে মতবিনিময় সভা

ফটিকছড়িতে ‘মেহেদি হাসান বিপ্লব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষে মতবিনিময় সভা

0
179

নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম- চট্টগ্রামের ফটিকছড়িতে ‘মেহেদি হাসান বিপ্লব আন্তঃ ওয়ার্ড গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ আয়োজক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলার দাতঁমারা ইউনিয়নের বালুটিলা দাখিল মাদরাসা হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুল হক মজুমদারের সভাপতিত্বে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

এতে উপস্থিত ছিলেন বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপের ডিএমডি দাতঁমারা ইউনিয়নের কৃতিসন্তান মোঃ মেহেদি হাসান বিপ্লব, দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আতাউল হক চৌধুরী, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নুরুল আলম, এডভোকেট মিহির দে, ইউপি সদস্য ইউসুফ আলী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইলিয়াস ও যুবলীগ নেতা সাহিদুল আলম নাহিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সভায় জানানো হয় যে, খেলায় দাতঁমারা ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে একটি করে মোট ৯টি দল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী প্রত্যেক দলকে ১০ হাজার টাকা করে প্রদান করা হবে। কোন এন্ট্রি ফি নেই। চ্যাম্পিয়ন দল ১ ভরি ওজনের স্বর্ণ এবং রানার্স আপ দল আধা ভরি ওজনের স্বর্ণের চেইন পাবে।

 

 

মেহেদি হাসান বিপ্লব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টটি আগামী ফেব্রুয়ারি মাসব্যাপী হেয়াকো এবং দাতঁমারা ২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে মজিবুল হক মজুমদারকে সভাপতি করে একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

 

উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাতঁমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় জন্মগ্রহণ করা মেহেদী হাসান বিপ্লব মাত্র ৩৫ বছর বয়সেই একজন সফল ব্যবসায়ী। বর্তমানে আন্তর্জাতিক কোল এনার্জি কোম্পানি জেএইচএম ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) তিনি।

 

জানা যায়, ব‌্যবসায় সফল তরুণদের এগিয়ে যাওয়ার তালিকায় মেহেদী হাসান বিপ্লব একটি তারার নাম। প্রতি মাসে ব্যবসা থেকে তিনি যে টাকা আয় করেন, তার ৫০ থেকে ৬০ শতাংশই ব্যয় করেন মানবসেবায়। এটাতেই যেন তার সুখ-শান্তি। এজন্য এলাকায় তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here