প্রবাসী প্রেমিকের ফ্ল্যাটে পপি!

বিনোদন ডেস্ক- ফের ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছে। ঢালিউড ইন্ডাস্ট্রির অনেকের ধারণা, গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন এই চিত্রনায়িকা।

 

জানা গেছে, রাজধানীর ইস্কাটনের বাসা ছেড়ে দিয়েছেন পপি। বর্তমানে থাকছেন কূটনৈতিক পাড়ার আশেপাশে।

 

নাম প্রকাশ না করার শর্তে শোবিজের একজন জানান, বিয়ে হয়েছে কি-না জানি না। তবে পপি তার প্রবাসী ব্যবসায়ী প্রেমিকের দেয়া ফ্ল্যাটে থাকছেন।

 

গুঞ্জন প্রসঙ্গে জানতে পপির ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করে পাওয়া যায়নি তাকে। তার নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

 

বিয়ের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন পপি। ক্যারিয়ারের শুরুর দিকে নায়ক শাকিল খানের সঙ্গে বিয়ের গুঞ্জন চাউর হয়েছিল এ নায়িকার। গত বছরের মাঝামাঝিতে নায়ক জায়েদ খানের সঙ্গে প্রেম এবং বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল পপির। যদিও বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *