Home জাতীয় প্রথম টিকাটা জনসমক্ষে প্রধানমন্ত্রীর নেয়া উচিত : জাফরুল্লাহ

প্রথম টিকাটা জনসমক্ষে প্রধানমন্ত্রীর নেয়া উচিত : জাফরুল্লাহ

0
79

নজর২৪ ডেস্ক- করোনাভাইরাসের প্রথম টিকা জনসমক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বুধবার (২০ জানুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মত তুলে ধরেন তিনি।

 

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘টিকার ক্ষেত্রে সরকার সবচেয়ে বড় ভুলটা হচ্ছে, পয়লা টিকাটা নেয়া উচিত প্রধানমন্ত্রীর। পাবলিকলি টেলিভিশনের সামনে টিকা উনি নিলে লোকের আস্থা জন্মাবে। পাশাপাশি প্রত্যেক মন্ত্রীর জেলা শহরে গিয়ে সবার আগে টিকা নেয়া উচিত। তাহলে লোকের আস্থা জন্মাবে এবং তাদের বুঝিয়ে বলা যাবে।’

 

চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের মধ্য থেকে ২০ থেকে ২৫ জনকে প্রথমে টিকা দেয়া হবে। টিকাগ্রহণের ক্ষেত্রে যে অগ্রাধিকার জনগোষ্ঠী ঠিক করা হয়েছে, তা ঠিকই আছে বলেও মনে করেন ডা. জাফরুল্লাহ।

 

নয়াদিল্লির উপহার সেরামের তৈরি অক্সফোর্ডের ২০ লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে করোনার ভ্যাকসিনের প্রথম চালান।

 

ফলে চলতি মাসেই শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। প্রয়োগের প্রথম দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ২৫ জনকে দেওয়া হবে এ ভ্যাকসিন। পরদিন দেওয়া হবে আরও ৫০০ জনকে। তাদের কিছুদিন নজরদারিতে রাখার পর ফেব্রুয়ারির প্রথম দিকে পুরোদমে শুরু হবে টিকাদান কর্মসূচি।

 

তবে সুরক্ষা অ্যাপে নিবন্ধন ছাড়া কোনোভাবেই ভ্যাকসিনেশনের আওতায় আসা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here