জন্মদিন উপলক্ষে ‘জিয়া বাড়িতে’ কোরআন খতম ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ

নজর২৪ ডেস্ক- বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলীর বাগবাড়ী জিয়া বাড়িতে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

 

বগুড়া জেলা বিএনপি ৬ দিনব্যাপী কর্মসূচির ২য় দিন বুধবার দুপুরে বগুড়া জেলা যুবদল আয়োজিত গাবতলীর বাগবাড়ী মারকাযুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

 

বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেমের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম বাদশা,

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *