গোপালপুর ও কালিহাতী পৌরসভা নির্বাচনে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার- টাঙ্গাইলের গোপালপুর ও কালিহাতী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

 

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন জেলা সিনিয়র নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এ, এইচ, এম কামরুল হাসান। মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কার্যালয় মিলনায়তনে এই যাচাই-বাছাই কাজ সম্পন্ন করা হয়।

 

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আসন্ন গোপালপুর ও কালিহাতী পৌরসভা নির্বাচনে ১৩ জন মেয়র প্রার্থী, ৭৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ২০ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে।

 

গোপালপুর পৌরসভায় বৈধ প্রার্র্থী তালিকায় মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মোঃ রকিবুল হক ছানা, বিএনপি মনোনীত খন্দকার জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র আশরাফুজ্জামান, মোঃ শাহজাহান আলী, কে,এম,গিয়াস উদ্দিন, মোঃ জিল্লুর রহমান ও মোঃ বেলায়েত হোসেন রয়েছেন এবং কালিহাতী পৌরসভায় বৈধ প্রার্র্থী তালিকায় মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ নুরুন্নবী, বিএনপি মনোনীত আলী আকবর, স্বতন্ত্র মোঃ হুমায়ুন খালিদ, মোঃ হাসান হাসনাত, এস.এম.আনোয়ারুল হক ও বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত জামিল আল মামুন রয়েছেন।

 

মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাজমুল ইসলাম, গোপালপুর ও কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ও তাদের প্রস্তাবকারী এবং সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *