ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচন: বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ের দ্বারপ্রান্তে আ.লীগ প্যানেল

মোঃনজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন ক্রয় করেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রস্তাবিত নেতাদ্বয় বেঁকে বসায় শেষ মূহূর্তে বিএনপি সমর্থিত প্যানেল মনোনয়নপত্র জমা দিতে পারেনি।

 

অন্যদিকে রবিবার (১৭ জানুয়ারি) মনোনয়ন জমা দেয়ার শেষ দিন আওয়ামীলীগ সমর্থিত পূর্ন প্যানেল মনোনয়নপত্র জমা দিয়ে বিনাপ্রতিদ্বন্দিতায় বিজয়ের দ্বারপ্রান্ত পৌছে গেছে।

 

এ অবস্থায় নির্বাচনের আগে ১৯ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিনই বর্তমান সভাপতি পিপি এ্যাড. আব্দুল মন্নান রসুল ও সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি আঃসঃম মোস্তাফিজুর রহমান মনুর নেতৃত্বাধীন প্যানেল বিজয়ী হবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে।

 

বিএনপি সমর্থিত প্যানেলের একাধিক আইনজীবী জানায়, ১৩ জানুয়ারি বুধবার জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ হোসেনের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সভায় দলীয় নেতৃবৃন্দ আইনজীবী সমিতির নির্বাচনে অংশ গ্রহনের সিদ্ধান্ত নেয়।

 

সভায় সভাপতি পদে শহর বিএনপির আহবায়ক এ্যাড. হুমায়ূন কবির বাবুল ও এ্যাড. নুর হোসেনকে সাধারন সম্পাদক প্রার্থী করে পূর্নাঙ্গ প্যানেলের প্রার্থী চুরান্ত করে। পরের দিন ১৪ জানুয়ারি মনোনীত প্রার্থীদের কাউকে উপস্থিত না পেয়ে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাহাদাৎ হোসেন দলীয় কয়েকজন আইনজীবীকে নিয়ে ব্যক্তিগত অর্থে মনোনয়নপত্র সংগ্রহ করেন বলে জানাগেছে ।

 

এ অবস্থায় ১৭ জানুয়ারি রবিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সভাপতি পদে এ্যাড. হুমায়ূন কবির বাবুল ও সাধারন সম্পাদক পদে এ্যাড. নুর হোসেন রহস্যজনক কারনে ‘প্রার্থী হতে অনিহা জানিয়ে বেকে বসলে’ শেষ মূহূর্তে বিএনপি সমর্থিত প্যানেল নির্বাচনে অংশ নিতে ব্যর্থ হয়।

 

মনোনয়নপত্র জমা না দেয়ার বিষয়ে নির্বাচনের পরিবেশ নেই বলে জানালেও কি ধরণের সমস্যা তার সুনির্দৃষ্ট কোন কারণ বলতে পারেনি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ হোসেন।

 

যে কারণে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের সভাপতি পদে বর্তমান সভাপতি ও পিপি এ্যাড. আব্দুল মন্নান রসুল ও সাধারণ সম্পদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি আঃসঃম মোস্তাফিজুর রহমান মনু, সহসভাপতি পদে এ্যাড.মঞ্জুর হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক পদে এপিপি এ্যাড. বনি আমিন বাকলাই, শ্রী কার্তিক চন্দ্র দত্ত, এ্যাড. সৈয়দ মোঃ জাহাঙ্গির শামীম, ভিজিলেন্স সম্পাদক পদে এ্যাড. মাহাবুবুর রহমান তালুকদার, লাইব্রারী সম্পাদক পদে এ্যাড. সঞ্জয় কুমার মিত্র, ভর্তি সম্পাদক পদে এ্যাড. মু.জাকারিয়া রহমান জিহাদ, নির্বাহী সদস্য পদে এ্যাড. আব্দুল আলিম ও এড. বিভূতী ভূষন রায়সহ পূর্নাঙ্গ প্যানেলের বিজয় নিশ্চিত হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *