আমি এসেছি নৌকার প্রার্থীর জন্য ভোট চাইতেঃ ব্যারিস্টার সুমন

নজর২৪ ডেস্ক- গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদের পক্ষে নির্বাচনী প্রচারণায় এসে নৌকার জন্য ভোট চাইলেন কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।

 

শনিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় পৌর শহরে গণসংযোগ শেষে নৌকার প্রধান কার্যালয়ে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনিবলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে অনেক সম্পদশালী প্রার্থীকেও নৌকা দেননি। তিনি সৎ যোগ্য হিসেবে মো. রুহেল আহমদকে নৌকার মনোনয়ন দিয়েছেন।

 

তিনি বলেন, ‘আমি এত দূর থেকে এসেছি নৌকার প্রার্থীর জন্য ভোট চাইতে। এসেছি নৌকার প্রার্থী কে এই রুহেল আহমদ তাকে দেখতে। যাকে প্রধানমন্ত্রী নৌকা উপহার দিয়েছেন।’

 

বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন- এ নির্বাচনে যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেঈমানী করেছে। তারা এতো দিন আওয়ামী লীগের দলকে ব্যবহার করেছেন। কিন্তু যখনই দল তাদের মনোনয়ন দেয়নি তারা দলের সাথে বিদ্রোহ করেছে। হারজিত উপরে ফয়সালা হয়, কিন্তু নৌকার প্রার্থী রুহেল ছাত্র রাজনীতি থেকে এই পর্যায়ে উঠে এসেছেন। শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হলে, দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

 

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক আহমদ জায়গিরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুু রহমান চৌধুরী রিংকু। এছাড়া বক্তব্য রাখেন নৌকার প্রার্থী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *