Home দেশের খবর হবিগঞ্জে মন্ত্রীর জামাতাকে হারিয়ে মেয়র হলেন বিএনপির প্রার্থী

হবিগঞ্জে মন্ত্রীর জামাতাকে হারিয়ে মেয়র হলেন বিএনপির প্রার্থী

0
108

নজর২৪, হবিগঞ্জ- হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলকে হারিয়ে বিএনপি দলীয় প্রার্থী সাবির আহমেদ চৌধুরী জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৭৪৯ ভোট।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিনের জামাতা গোলাম রসুল চৌধুরী রাহেল পেয়েছেন ৫ হাজার ৪৮৫ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম সুমন পেয়েছেন ২ হাজার ৬১৯ ভোট।

 

জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। তবে ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগ প্রার্থী রাহেলের পক্ষে তার চাচা শ্বশুর ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

 

অন্যদিকে মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মো. হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পংকজ কুমার সাহা নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ১৮৫ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here