নজর২৪, বগুড়া- বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম মন্টুকে হারিয়ে তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ তোফাজ্জল হোসেন ভুট্টু।
শনিবার সন্ধ্যায় (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফল অনুয়ায়ী বিএনপির ভুট্টু পেয়েছেন ৭ হাজার ৭৮৮ ভোট।
অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আশরাফুল ইসলাম মন্টু পেয়েছেন ৭ হাজার ৪০২ ভোট। ৩৮৬ ভোটের ব্যবধানে তোফাজ্জল হোসেন বিজয়ী হয়েছেন।
শনিবার (১৬ জানুয়ারি) দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত এ পৌর নির্বাচনে আদমদীঘি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
এই পৌরসভায় মোট ভোটার ২৫ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৪৮ জন এবং নারী ভোটার ১৩ হাজার ১২১ জন। পৌরসভার নয়টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত একটানা এবার প্রথম বারের মত ইভিএমে ভোটগ্রহন করা হয়। ভোটারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন। নির্বাচনে কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি।
