Home দেশের খবর ঢাকা মির্জাপুরে গরু চুরি রোধে ভুক্তভোগী এলাকাবাসীর সংবাদ সম্মেলন

মির্জাপুরে গরু চুরি রোধে ভুক্তভোগী এলাকাবাসীর সংবাদ সম্মেলন

0
101

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরি রোধে ৫ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অসহায় কৃষক ও এলাকাবাসী।

 

শনিবার (১৬ জানুয়ারি) সকালে প্রেসক্লাব মির্জাপুর মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উয়ার্শী ইউনিয়নের সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ভুক্তভোগী কৃষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বিগত কয়েক বছর যাবত গরু চোরের সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে বিভিন্ন যানবাহনযোগে গরু চুরি করে যাচ্ছে। রাতে পাহারা দিয়ে বা রাত্রিযাপন করেও চুরি রোধ করা সম্ভব হচ্ছেনা। গত দুবছরের ব্যবধানে উপজেলার দক্ষিণাঞ্চলের উয়ার্শী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ২২ জনের বাড়ি থেকে ৪৬টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩,৩৪৫,০০০ টাকা। এতে নিঃস্ব হয়ে পড়েছে ওই কৃষকরা।

 

এই চুরি রোধে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ৫ দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো যথাক্রমে; রাতে প্রবেশ পথে পাহারা বা চেকপোস্টের ব্যবস্থা, থানার সরাসরি তত্ত্বাবধানে কমিউনিটি পুলিশি ব্যবস্থা, প্রতিটি ওয়ার্ড মেম্বারদের নেতৃত্বে জনসাধারণকে সম্পৃক্ত করে প্রতিহিত করার পদক্ষেপ গ্রহণ করা, ভুক্তভোগী ক্ষতিগ্রস্থ কৃষকের নামের তালিকা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেয়া এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে গরুর বীমা পলিসি চালু করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here