নজর২৪ ডেস্ক- দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভা নির্বাচনের ভোট নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, পৌরসভার নির্বাচনে ক্রমাগত স’হিংসতা বেড়ে চলেছে। স’হিংসতা ও নির্বাচন একসঙ্গে চলতে পারে না।
তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এ স’হিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে সকলের ঐকমত্য আবশ্যক। যে কোনো নির্বাচনের চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভা নির্বাচনে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাভার কলেজের কেন্দ্রে এসে মাহবুব তালুকদার এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, আমি সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করি। বেলা ১টা পর্যন্ত ঐ সকল ভোটকেন্দ্রে ৭৩১১ জন ভোটারের মধ্যে ১২৩২ জন ভোট প্রদান করেছেন। ৩টি বুথে আমি ৩ জন বিরোধী দলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই, কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিলেন না।
মাহবুব তালুকদার বলেন, এছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধীদলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। এমতাবস্থায়, এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যে কোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না। একতরফা নির্বাচন কখনো কাম্য নয়।
তিনি বলেন, ‘যেহতু ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নির্বাচন হচ্ছে, সেহেতু ভোটার সংখ্যা একটু কম হতে পারে। আমি তাতে কিছু ভাবি না। ভোটার সংখ্যা কম হোক আর বেশি হোক—সেটা নিয়ে আমি ভাবি না। কিন্তু নির্বাচনটা যথাযথ হচ্ছে কি-না, সেটাই সবচেয়ে বড় কথা। যেসব জায়গায় ব্যালটে ভোট হবে সেসব জায়গায় হয়তো ভোটার বেশি হতে পারে। তবে এইটাও ঠিক, আমি চাইবো ভোটার সংখ্যা যেন বেশি থাকে। এখন পর্যন্ত ভোটার সংখ্যা সন্তোষজনক নয়।’
‘তবে আমি আশাবাদী, নির্বাচন সুন্দর হবে, শান্তিপূর্ণ হবে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে স’হিংসতা হয়েছে সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। এসব স’হিংসতা আমাকে খুব কষ্ট দেয়’ বলেন ইসি মাহবুব।
