Home বিনোদন অপু বিশ্বাসের মা আর নেই

অপু বিশ্বাসের মা আর নেই

0
139

বিনোদন ডেস্ক- দেশের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস মারা গেছেন। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন অপু বিশ্বাসের সহকারী সজল। সজল জানান, মরদেহ বগুড়া নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই অপুর মায়ের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

 

সম্প্রতি স্ট্রোক করলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা জানান তার ফুসফুসে পানি জমে। হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপু বিশ্বাসের মা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here