ঝালকাঠি প্রতিনিধি- ঝালকাঠির নলছিটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) হিসেবে যোগদান করেছেন আলী আহমেদ। শনিবার দুপুরে তিনি নলছিটি থানায় উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুত্র।
তিনি গত ২০ নভেম্বর রাঙ্গাবালী থানা থেকে বদলি হয়ে ঝালকাঠি জেলা পুলিশে ৩ জানুয়ারী যোগদান করেন। এরপরে পুলিশ বিভাগের উর্ধতন কর্মকর্তাদের আদেশে শনিবার দুপুরে তিনি আনুষ্ঠানিক ভাবে নলছিটি থানার ওসি হিসেবে যোগদান করেন।
পটুয়াখালী থেকে সদ্য বিদায়ী এ দক্ষ নীতিবান, বিচক্ষণ পুলিশ কর্মকর্তা রাঙ্গাবালী থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা সাভাবিক ও পুলিশি সেবা দিয়ে সাধারণ মানুষের আস্থার প্রতিক হিসাবে পরিচিতি পেয়েছেন।
সদ্য যোগদান করে নবগত ওসি আলী আহমেদ বলেন, জনগনের দরজায় পুলিশি সেবা পৌঁছে দিয়ে জনগনের পুলিশ হতে চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সব রকম অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন নয়া ওসি আলী আহমেদ।
