Home দেশের খবর ঢাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ১৩

0
93

সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৩ জন যাত্রী আহত হয়েছেন।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আহতরা হলেন; রংপুরের ফাইসাতলা এলাকার জাহাঙ্গীরের ছেলে জাহিদ (১০), পূরবী (৫০), দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার ইকবাল হোসেন (৩২), দিনাজপুরের পার্বতীপুর এলাকার মো. আব্দুল্লাহ (১২), মেরিনা (৩০), বগুড়া এলাকার হাবিবুর (৪৫), দিনাজপুরের মুন্নাফ (৪০), লালমনিরহাটের হাতিবান্ধা এলাকার ওবায়দুল রহমান (৩৫), গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার সুরাইয়া আক্তার (৬), নীলফামারী মৌজাগংগা এলাকার সংসের আলী (২৮), সৈয়দপুর হরিপাড়া এলাকার খলিল (৪৮), বগুড়ার গাবতলির পাচগাইয়া এলাকার তানজিলা বেগম (৩০) ও শিউলি বেগম (৬৫)।

 

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার রেজাউল করিম জানান, “ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫৬৮৫২) ভাতকুড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং এতে ১৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here