জনতা সর্বত্র জেগে ওঠেছে, অবৈধ সরকারের পতন ঘটবে: চরমোনাই পীর

নজর২৪, ঢাকা- চরমোনাইর পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ক্ষমতাসীন আওয়ামী সরকারের শোষণে সারাদেশের মানুষ আজ অতীষ্ঠ। দেশপ্রেমিক জনতা সর্বত্র জেগে ওঠেছে। অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশকে এগিয়ে নিতে নিষ্ঠাবান তরুণ, যুবকদেরকে দায়িত্ব নিতে হবে।

 

শুক্রবার (১৫ জানুয়ারি) পল্টনের দলীয় কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের থানা ও ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

 

চরমোনাই পীর বলেন, যুবক তরুণদের হাতে অ’স্ত্র ও মা’দক তুলে দিয়ে সরকার ক্ষমতায় আঁকড়ে থাকার যে নীলনকশা বাস্তবায়নের অপচেষ্টা করছে কিছুতেই সে স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ।

 

তিনি বলেন, ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে যুবকরা যেভাবে ঝাঁকে ঝাঁকে সত্যের মহাসড়কে উঠে আসছে তাতে আমরা আশাবাদী।

 

নগর সভাপতি মুফতী মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, আলহাজ্ব মনির হোসেন।

 

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা নেসার উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *