Home জাতীয় শিক্ষার নামে ছাত্র-ছাত্রীদের অবাধ যৌ’নাচারে উৎসাহিত করা হচ্ছে: শায়েখে চরমোনাই

শিক্ষার নামে ছাত্র-ছাত্রীদের অবাধ যৌ’নাচারে উৎসাহিত করা হচ্ছে: শায়েখে চরমোনাই

0
168

নজর২৪, বরিশাল- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, শিক্ষার্থীদের আদর্শিক ভাবে গড়ে তুলতে হবে। নয়তো তারা চারিত্রিক ও মানসিক ও সামাজিক ভাবে বিপর্যস্ত হবে। আর আদর্শিক ভাবে গড়ে তোলার জন্য দরকার উতকৃষ্ট মানের কল্যানকর শিক্ষানীতি।

 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে টাউনহল চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শায়েখে চরমোনাই বলেন, আজকাল শিক্ষার নামে শিক্ষার্থীদের বিবাহ বহির্ভূত অবাদ যৌ’নাচারে উৎসাহিত করা হচ্ছে। যা শিক্ষার্থীদের নৈতিক স্খলন ও সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। এমন শিক্ষাব্যবস্থার পরিবর্তন করে নৈতিকতাসম্পন্ন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।

 

তিনি আরো বলেন, এমন ঘুনে ধরা সমাজকে আলোর পথ দেখাতে কাজ করে যাচ্ছে ইশা ছাত্র আন্দোলন। এরা একজন ছাত্রকে স্বীয় আত্মপরিচয়ের ভিত্তিতে দেশপ্রেমিক ও আদর্শিক সুনাগরিক হিসেবে গড়ে তুলছে। সুতরাং দেশের সচেতন অভিভাবকদের উচিত তাদের সন্তানদের ইশা ছাত্র আন্দোলনের সাথে পরিচয় করিয়ে দেয়া।

 

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ বলেন, এদেশে আদর্শ ছাত্র রাজনীতির অনন্য উদাহরণ ইশা ছাত্র আন্দোলন। ব্যক্তিগঠন ও সমাজ শুদ্ধির পাশাপাশি সংগঠনটি দেশের সংকটতম মূহুর্তে সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

 

সভাপতির বক্তব্যে ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশ যখন করোনার প্রকোপে কবলিত,সামাজিক ও আত্বীয় সম্পর্ক যখন মূল্যহীন হয়ে পরেছিল তখন আমরা জনগনের পাশে থাকার চেস্টা করেছি। করোনায় মৃত ব্যক্তিদের দাফন কাফনে সহযোগিতা সহ বহু সমাজিক কার্যক্রমে জনতার সাথে ছিল ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারী অধ্যাপক মুহাম্মাদ জাকারিয়া হামীদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here