‘কলাবাগানে স্কুলছাত্রী নিহতের ঘটনা সামাজিক অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ’

নজর২৪, ঢাকা- ঢাকার কলাবাগানে স্কুলছাত্রী নিহতের ঘটনা সামাজিক অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

 

রবিবার (১০ জানুয়ারি) রাজধানীর কামরাঙ্গীরচরে নুরিয়া মাদরাসায় যুবকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন তিনি।

 

আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ধর্মীয় অনুশাসন না মানার কারণেই দেশে খুন-ধর্ষণ ও ব্যভিচার বেড়েই চলেছে। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক ইসলাম কখনো সমর্থন করে না। নারী-পুরুষদের অবাধ মেলামেশা বন্ধ না হলে ধর্ষনের মত অনৈতিক কর্মকান্ড নির্মূল করা সম্ভব হবে না।

 

তিনি আরও বলেন, দিন দিন নারী নির্যাতন ও ধর্ষণ পরবর্তী হত্যাকান্ড আশঙ্কাজনক হারে বাড়ছে। এমন কি শিশুরাও বাদ যাচ্ছে না। গতবছর শিশু ধর্ষণের ঘটনা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। তিনি অবিলম্বে এসব ধর্ষণের উপসর্গ খোঁজে বের করে প্রতিকারের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার , খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা মাসুদুর রহমান যুব নেতা কারী সিদ্দিকুর রহমান ও মাওলানা আল-আমীন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *