ইসির পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে বিএনপির মানববন্ধনে পুলিশের বাধা

টাঙ্গাইল প্রতিনিধি- নির্বাচন কমিশন-ইসির পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালনকালে পুলিশের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশের বাধা পেয়ে সন্তোষ মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

 

সোমবার (১১ জানুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা বিএনপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

 

এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহাদ ইকবাল, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, ছাদেকুল আলম খোকা, মাহমুদুল হক সানু প্রমুখ।

 

এরপর মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করা হয়।

 

পরে আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী মাহমুদুল হক সানু’র পক্ষে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় বিএনপির সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *