বিয়ে তো বারবার করা যাবে না: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক- বিয়ের ৬৬৫ দিনের মাথায় স্বামী হারুন অর রশীদ অপুর সঙ্গে বিচ্ছেদের খবর আসে অভিনেত্রী শবনম ফারিয়ার। গেল ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ পেপারে সই করেন এই দম্পতি। এরপরই শোবিজ পাড়ায় ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠে।

 

রূপে-গুণে অনন্যা ছোটপর্দার এ অভিনেত্রী নিজেও জানান, তিনি দ্বিতীয় বিয়ের জন্য একাধিক প্রস্তাব পাচ্ছেন।

 

‘আমাকেই বিয়ে করো। তোমার জন্য অপেক্ষা করছি।’ কেউ বলছেন, ‘যদি দ্বিতীয় বিয়ে করতে চাও তবে আমিই তোমাকে বিয়ে করবো’- সোস্যাল মাধ্যমে এভাবেই তাকে বিয়ের প্রস্তাব দেয়া হচ্ছিল।

 

কিন্তু কাদায় পা পিছলে যাওয়ার পর এবার বুঝেশুনে পা ফেলতে চান শবনম ফারিয়া। আর সেজন্য তাড়াহুড়ো না করে একটু সময়ও নিতে চান তিনি।

 

বিচ্ছেদ হলেও অপুর সঙ্গে যোগাযোগ থাকবে এবং সম্পর্কটা স্বাভাবিক থাকবে বলে আগেই জানিয়েছিলেন ফারিয়া। অপুর নতুন জীবন শুরুর গুঞ্জন কিংবা নিজের দ্বিতীয় বিয়ে, এসব নিয়েই গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন ফারিয়া।

 

অপুর সঙ্গে বিচ্ছেদের পরও যোগাযোগ আছে কি-না, এ নিয়ে ফারিয়া বলেন, ‘অপু ও আমি যেহেতু একই মাধ্যমে কাজ করি, কারণে-অকারণে দেখা হতেই পারে। আমাদের বাসাও একই এলাকায়, একই গলিতে। ফলে আমাদের সম্পর্ক, যোগাযোগ কিংবা মুখ দেখাদেখি না হওয়ার কারণ নেই। দেখা হলে কথা হবে। তবে এখনও ওর সঙ্গে দেখা হয়নি।’

 

অপুর নতুন জীবন শুরু করা নিয়ে যে গুঞ্জন সে বিষয়ে ফারিয়া বলেন, ‘এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।’

 

নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে ভাবনা কতদূর? ফারিয়া বলেন, ‘এখনই ভাবছি না। আরও পরে ভাববো। অপুর সঙ্গে বিয়েটা পারিবারিক কারণেই তাড়াহুড়ো করে হয়েছিল। আর সেই ভুল করতে চাই না। বিয়ে তো আর বারবার করা যাবে না। তাই এবার বুঝেশুনেই বিয়ের সিদ্ধান্ত নেবো।’

 

উল্লেখ্য, শনবম ফারিয়া ও অপুর মধ্যে পরিচয় হয় ২০১৫ সালে। সেটা ফেসবুকের মাধ্যমে। পরে ভালো বন্ধুত্ব এবং প্রেম। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটিবদল হয় তাদের। পরের বছর হয় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও বেসরকারি চাকুরীজীবী হারুন অর রশীদ অপু।

 

কিন্তু বিয়ের এক বছর যেতে না যেতেই সম্পর্ক শিথিল হতে শুরু করে তাদের। শুরু হয় আলাদা থাকা। এক বছর নয় মাসের মাথায় এসে আলাদা থাকাটাকে আনুষ্ঠানিকভাবে স্থায়ী করে নিলেন।

 

কারণ হিসেবে শবনম ফারিয়া জানান, উল্লেখযোগ্য কোনও কারণ নেই এই বিচ্ছেদের পেছনে। ফলে একে অপরের প্রতি কোনও অভিযোগও নেই। দুজনেই চেয়েছেন নিজেদের মতো ভালো থাকতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *