Home দেশের খবর শাহজাদপুরের প্রবীণ চিকিৎসক ডাঃ আবু সাঈদ আর নেই

শাহজাদপুরের প্রবীণ চিকিৎসক ডাঃ আবু সাঈদ আর নেই

0
103

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: শাহজাদপুরের স্বনামধন্য প্রবীণ চিকিৎসক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ডাঃ মূহম্মদ আবু সাঈদ (৯৭) গত বুধবার রাত সাড়ে ১০ টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর ছেলের বাসায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন(ইন্না লিল্লাহে…..রাজেউন)।

 

তিনি বার্ধক্যজনিত কারণে শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ শাহজাদপুর পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার নিজ বাসভবনে আনা হয়।

 

এসময় নানা শ্রেণী পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানায়। দুপুরে স্থানীয় সরকারি কলেজ মাঠে তাঁর প্রথম নামাজে জানাযা এবং বিকেলে তাঁর গ্রামের বাড়ি উপজেলার চর নরিনা হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

 

পরে নরিনা করবস্থানে তাঁকে দাফন করা হয়, মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি- নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে সর্বজন শ্রদ্ধেয় ডাঃ আবু সাঈদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here