Home দেশের খবর ঢাকা ঘাটাইলে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ঘাটাইলে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত, ৪ ব্যবসায়ীকে জরিমানা

0
151

খাদেমুল ইসলাম মামুন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলে ঘাটাইলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

 

আজ বৃহস্প্রতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল বাজার এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে এ আদালত পরিচালনা করা হয়। এসময় পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না টাঙাগানো, ক্রয়কৃত পেঁয়াজের চালান দেখাতে না পারার অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ভোক্তা অধিকার আইনে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সারা দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

 

কোন ব্যবসায়ী অহেতুক পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, ঘাটাইলের বিভিন্ন বাজারে ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here