Home দেশের খবর মির্জাপুরে চার ইটভাটা ধ্বংস; ২৪ লাখ টাকা জরিমানা

মির্জাপুরে চার ইটভাটা ধ্বংস; ২৪ লাখ টাকা জরিমানা

0
80

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে ০৪ ইটভাটাকে ০৬ লাখ করে মোট ২৪ লাখ টাকা জরিমানাসহ ভাটাগুলো গুড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৬ জানুয়ারি) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

 

জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার ভাই ভাই ব্রিকস; আশাদিশা ব্রিকস, হাকিম ব্রিকস; ও স্টারস্টাইল মানক ৪টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিলেন।

 

এমন সংবাদের ভিত্তিতে এবং প্রতিনিয়ত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযান পরিচালনার পর পরই আবার ইটভাটাগুলোতে পুনরায় মেরামতপূর্বক কাজ করতে দেখা গেছে।

 

অভিযান পরিচালনাকালে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মোজাহিদুল ইসলামসহ র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here