গোপালপুরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য রেলি ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয।

 

গোপালপুর ছাত্রলীগ উপজেলা শাখার আয়োজনে (০৪ জানুয়ারি) সোমবার দুপুরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উক্ত র‌্যালিটি আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে গোপালপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে আওয়ামী লীগ কার্যালয় কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য ছোট মনির এমপি, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ।

 

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কেএম ইঞ্জিনিয়ার গিয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উদ্দিন, অধ্যাপক আব্দুল মোমেন, মো. আব্দুল হাই, রফিকুল ইসলাম তালুকদার, আশরাফুল ইসলাম আরিফ, মো.শফিকুল ইসলাম শফিক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *