মির্জাপুরে ৭৩ পাউন্ড কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দেশের প্রাচীন গৌরব ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে ৭৩ পাউন্ড কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

সোমবার (০৪ জানুয়ারি) সকালে সরকারি কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে আলোচনা সভায় ও কেক কাটা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়ামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, পৌর মেয়র সালমা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক।

 

আরো বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাইদুর রহমান খান বাবুল, তিন সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজীব, সৈয়দ ওয়াহিদ ইকবাল, মো. মাজহারুল ইসলাম শিপলু, দফতর সম্পাদক জহিরুল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সোহেল রানা, সদস্য ঝর্ণা হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন।

 

উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, যুগ্ম- আহ্বায়ক আজহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্ত, বাংলাদেশ পল্লী উন্নয়ন ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, পৌর ছাত্রলীগের সভাপতি আবু বকর সিকদার, সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মো. মারুফ হোসেন প্রমুখ।

 

এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। আওয়ামী লীগের জন্মের এক বছর আগেই প্রতিষ্ঠা পেয়েছিল গৌরব ও ঐতিহ্যের এ ছাত্রলীগ সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *