Home দেশের খবর নলছিটি পৌর নির্বাচন; বাছাইয়ে বাদ পড়লেন সাবেক মেয়র মাছুদ খান

নলছিটি পৌর নির্বাচন; বাছাইয়ে বাদ পড়লেন সাবেক মেয়র মাছুদ খান

0
89

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েছেন সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী মো. মাছুদ খান। রবিবার সকালে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রির্টানিং কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সি মেয়র পদে অপর ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

 

বাছাইয়ে বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ওয়াহেদ কবির খান, বিএনপির মজিবুর রহমান, সতন্ত্র প্রার্থী ডাঃ এসকেন্দার আলী খান ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. শাহাজালাল।

 

সাবেক মেয়র মো. মাছুদ খান সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে তাঁর দেয়া অভিযোগ আমলে না নিয়ে বাছাইয়ে তাকেই বাদ দিয়েছেন রির্টানিং কর্মকর্তা। তিনি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে রির্টানিং কর্মকর্তার বিরুদ্ধে নির্বচন কমিশনে আপিল করবেন বলেও সাংবাদিকদের জানান।

 

রিটার্নিং কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সি জানান, হলফনামায় উল্লেখিত মামলা সংক্রান্ত কাগজপত্র সংযুক্ত না করায় সতন্ত্র প্রার্থী মাছুদ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া কাউন্সিলর প্রার্থী নওশের আলী ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী জাকিয়া আক্তার সিমা ঋণ খেলাপি থাকায় তারাও বাছাইয়ে বাদ পড়েছেন।

 

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি নলছিটি পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here