Home দেশের খবর দেবীগঞ্জে অংকুর ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

দেবীগঞ্জে অংকুর ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

0
161

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে অংকুর ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

রবিবার (০৩ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের খুটামারা এলাকায় অধ্যাপক (অবঃ) আবু বাকের প্রধানের বাসায় অংকুর ফাউন্ডেশনের পক্ষে কম্বল বিতরণ করা হয়।

 

এইদিন ১৭০ জন অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে গত ডিসেম্বর মাসেও অংকুর ফাউন্ডেশনের উদ্যোগে ১৩০ জন নারী-পুরুষকে কম্বল বিতরণ করা হয়।

 

আবু বাকের প্রধান জানান, বুয়েটের কয়েকজন সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন অংকুর ফাউন্ডেশন প্রতি বছরই দেশের বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে থাকে। এবছর দেবীগঞ্জে ৩০০ জন অসহায় শীতার্তকে কম্বল প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here