ইসলামপুরে বঙ্গবন্ধুর আত্মজীবনী বিতরণ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের ইসলামপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনীতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের মাঝে বঙ্গবন্ধুর অসসমাপ্ত আত্নজীবনী ও বঙ্গবন্ধু বাংলাদেশে প্রতিচ্ছবি নামক বই বই বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি।

 

শনিবার (০২জানুয়ারী) মুজিব শতবর্ষ উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান ও নেত্রী বৃন্দকে বঙ্গবন্ধুর অসসমাপ্ত আত্নজীবনী ও বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিচ্ছবি নামক বই প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে উক্ত বই বিতরণ অনুষ্ঠানটি ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ড. মোজাহিদ বিল্লাহ ফারুকী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট জামাল আব্দুন নাসের বাবুল।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, প্রভাষক, সহকারী শিক্ষকগণ ও সুশীর সমাজের প্রতিনিধিরা।

 

নববর্ষের শুভেচ্ছা নাটোরের বনলতা সেন কবিতার মাধ্যমে বিশেষ অতিথি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমান। শিক্ষকদের বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে সোনার বাংলা গড়ার পরামর্শ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষকদের বিভিন্ন দিকনিদর্শনা দেন এবং বই পড়তে উপদেশ দেন। তিনি আরও প্রতিজ্ঞা করান যে ” আমার দ্বারা কোন মানুষ বা প্রানীর ক্ষতি হবে না “।

 

আলোচনার এক পর্যায়ে প্রধান অতিথি কে ফুলের তুরা দিয়ে শুভেচ্ছা জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, এবতেদায়ী শিক্ষক ফোরাম ও কিন্ডার গার্ডেন শিক্ষক সমিতি।

 

প্রধান অতিথি আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি উপস্থিত নেতৃবৃন্দ ও শিক্ষকদের ধন্যবাদ প্রদান করেন সুন্দর আয়োজন করার জন্য। সবাইকে আহবান জানান প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে উন্নত দেশ গড়তে। তিনি শিক্ষকদের দেশ গড়ার কারিগর আখ্যা দিয়ে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান এবং উপস্থিত নেতৃবৃন্দের ও শিক্ষক প্রতিনিধিদের হাতে বই তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *