Home দেশের খবর ইসলামপুর গোয়ালের চরে ধর্ম প্রতিমন্ত্রীকে গণসংবর্ধনা

ইসলামপুর গোয়ালের চরে ধর্ম প্রতিমন্ত্রীকে গণসংবর্ধনা

0
75

নিজস্ব প্রতিবেদক: জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়ন কতৃক শুক্রবার (১ জানুয়ারী) ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপিকে গণসংবর্ধনা প্রদান করা হল। গোয়ালের চর মহল গিরি বাজারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

গোয়ালের চর ইউনিয়ন শাখার আওয়ামী লীগের সভাপতি মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল্লাহ আল-আমিন চান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নাসের বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের সেক, আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ক্রিড়া বিষয়াক সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

 

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, এই ইউনিয়নের মানুষ আমার প্রনের সাথে মিশে আছে। আপনারা আমাকে যে ভালবাসা দিয়েছেন এতে আমি অভিভুত। সরকারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই।

 

অন্য দিকে সকালে তিনটি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যায়ক্রমে এবতেদায়ী মাদ্রাসাগুলোও সরকারী করণ করা হবে।

 

গোয়ালের চর ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আলী মুজতবা বিপুল বলেন, প্রিয় নেতা ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল কে তাদের মাঝে পেয়ে তারা অত্যন্ত খুশি। বিপুল জনতার উল্লাসিত স্লোগানে মুখরিত মহলগিরি বাজার। বিভিন্ন ব্যনার ফেষ্টুনে ভরে ছিল বাজারের অলি গলি এবং আপামোর জনতার ঢল নেমেছিল সংবর্ধনা অনুষ্ঠানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here