শাহজাদপুরে বছরের শুরুতেই বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: নতুন বই উৎসবে মেতেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের শিক্ষার্থীরা। বছরের শুরুতেই নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।

 

আজ শুক্রবার (১জানুয়ারী ২০২১খ্রীঃ) সকাল থেকে শাহজাদপুর উপজেলার প্রায় প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সরকার প্রেরিত নতুন পা্ঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে ।

 

সকাল সাড়ে ৯টায় শাহজাদপুর পাইলট হাইস্কুলে বই উৎসবের আয়োজন করা হয়। এসময় ৬ষ্ঠ শ্রেণীর শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

বই উৎসবে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা ভাইস চেয়াম্যান মোঃ লিয়াকত আলী, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, শাহজাদপুর পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।

 

বই উৎসব অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দেন এবং শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকার ও মাননীয় প্রধান মন্ত্রীর অবদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

আলোচনা শেষে উপস্থিত ৬ষ্ঠ শ্রেণীর শতাধিক শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়। পর্য়ায়ক্রমে প্রতিটি শিক্ষার্থীর হাতেই নতুন বই বিতরণ করা হবে।

বই উৎসব শেষে উপস্থিত অতিথিদের শাহজাদপুর পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বই উপহার দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *