রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগড় ইউনিয়নের রতনকান্দি দক্ষিনপাড়া পুরাতন বাজার সংলগ্ন ব্রিজে ভ্যান নিয়ে ব্রিজে ওঠার সময় সংযোগ সড়কে আরো একবার প্রানহানীর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুড়ে অটোভ্যান উল্টে গিয়ে উপজেলার সদামারা গ্রামের আয়নাল প্রামানিকে পুত্র ভ্যানচালক আঃ মজিদ ওরফে ধনী (৪৫) নিহত হয়েছে।
জানা গেছে, অটোভ্যান চালিয়ে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে, ব্রিজের খাদ থেকে সংযোগ সড়কের উচ্চতা প্রায় ৩০ ফুট। রেলিং না থাকায় অটোভ্যান উল্টে গিয়ে খাদে পরলে ঘটনাস্থলেই নিহত হয় ভ্যানচালক আঃ মজিদ ওরফে ধনী।
এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারীতে একই ব্রিজের সংযোগ রাস্তা থেকে অটোভ্যান উল্টে গিয়ে উপজেলার মোয়াকোলা গ্রামের আবুল কালামের মেয়ে ৩য় শ্রেনীর ছাত্রী মদিনা খাতুন নিহত হয়েছিলো।
সমতল রাস্তা থেকে ব্রিজে উঠার রাস্তার উচ্চতা বেশি এবং খাদ থেকে সংযোগ সড়কের উচ্চতা প্রায় ত্রিশ ফিট কিন্তু কোন রেলিং ব্যবস্থা না থাকায় মাঝে মধ্যে এখানে দুর্ঘটনা ঘটে। ঐ দুর্ঘটনার ৪ দিন পর দুর্ঘটনা রোধে রেলিং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সাংবাদিক এইচ এম আলাউদ্দিন ইউএনও বরাবর দরখাস্ত করলে ইউএনও শাহ মোঃ শামসুজ্জোহা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বললেও ১১ মাসেও পার হলেও এখনো রেলিং স্থাপনেন কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
আজকের দুর্ঘটনার পরে এ বিষয়ে মতামতের জন্য ইউএনও শাহজাদপুরের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। দুর্ঘটনা রোধে দ্রুত ঝুঁকিপূর্ণ এই সেতুর সংযোগ সড়কের দুপাশে রেলিং স্থাপনের দাবী জানিয়েছে এলাকাবাসী।
