বরুড়ার খোশবাস ইউপি নির্বচনে আ:লীগের মনোনয়ন চান মানিক

শাহাদাত রাসেল চৌধুরী, বরুড়া প্রতিনিধি: কুমিল্লা জেলার বরুড়া উপজেলার উত্তর খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি সিঙ্গাপুর আওয়ামিলীগের উপদেষ্টা মনিরুজ্জামান মানিক।

 

জানা যায়, মনিরুজ্জামান মানিক ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। ১৯৯৬ সালে সদর দক্ষিণ উপজেলার ছাত্রলীগের সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। তারপর জীবন ও জীবিকার তাগিদে দেশের বাহিরে সিঙ্গাপুর যান।

 

দীর্ঘদিন প্রবাসে থাকাকালীন যুক্ত হন সিঙ্গাপুর আওয়ামিলীগের রাজনীতির সাথে এবং সিঙ্গাপুর আওয়ামিলীগের অন্যতম উপদেষ্টা হিসেবে কাজ করেছেন সংগঠনের জন্য। দেশে ফিরে ২০০৮ সালে বরুড়া উপজেলা আওয়ামী লীগে যোগদান করেন।

 

২০০৮ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের কর্মী হিসেবে দলের নির্বাচনী প্রচারণা ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। নির্বাচন শেষে তিনি আবার প্রবাসের কর্মস্থল সিঙ্গাপুর ফিরে গিয়েছেন তবে নিজ এলাকার মানুষের প্রয়োজনে পাশে থেকেছেন সব সময়ই সামাজিক যে কোনো কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।

 

করোনাকালীন প্রায় ৫ হাজার পরিবারের পাশে থেকে খাদ্য সহায়তা দিয়েছেন, এবং সকল দূর্যোগ কালীন এলার অসহায় মানুষের জন্য কাজ করেছেন সমাজ সেবক হিসেবে।

 

মনিরুজ্জামান মানিক জানান, এলাকার সাধারণ মানুষ আগামী খোসবাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পার্থী হিসেবে আমাকে দেখতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তিনি যদি নৌকার পার্থী হিসেবে কাজ করার সুযোগ দেন তবে কুমিল্লার মধ্যে অন্যতম একটি মড়েল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আমি রাজনীতি থেকে কিছু নেওয়ার নেই শুধু অসহায় মানুষকে দিতে এসেছি।

 

২০১৯ সালে (কুমিল্লা -৮) বরুড়া উপজেলা থেকে তিনি কুমিল্লা জেলা পরিষদের সদস্য উপ-নির্বাচনে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নেন। তিনি দলকে ভালোবেসে বরুড়া-৮ আসনের এমপি নাছিমুল আলম চৌধুরীর (নজরুল) নির্দেশে দলের স্বার্থে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

 

তিনি জানান, আমি আমার দেশ ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শকে ভালবেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থেকে দেশ ও জাতির জন্য কাজ করে যেতে চাই। আমার পরিবারের অন্যান্য সদস্যগণও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমরা সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ভালবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *